ব্রাহ্মণবাড়িয়ায় জেলপলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মনির হোসেন ওরফে মনুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার ইব্রাহিমপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে মনুকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, মনু এবং অপর একটি হত্যা মামলার আসামি জসিমউদ্দিন ব্যাপারী গত ৬ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে পালিয়ে যান। পরদিন আখাউড়া রেলজংশন এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। আর জেল থেকে পালিয়ে যাওয়ার প্রায় দেড় মাস পর মনুকে গ্রেপ্তার করা হলো। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দুটি হত্যা মামলা রয়েছে।