ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ‘ক্যান্টিন’ নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো-দুর্গত তিনটি ইউনিয়নের ছয়টি গ্রামের ১২০টি পরিবারের মধ্যে গতকাল বুধবার চাল বিতরণ করা হয়েছে। গ্রামগুলো হচ্ছে মাছিহাতা ইউনিয়নের ফুলবাড়িয়া, চিনাইর, সুলতানপুর ইউনিয়নের পাতিরহাতা, বাসুদেব ইউনিয়নের জারুলতলা, ভাতশালা ও চান্দি।দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলে। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি চাল বিতরণ করা হয়। সংগঠনের সদস্য কামরুল ইসলাম এ চাল বিতরণ করেন। বিতরণকাজে সহযোগিতা করেন মোবারক উদ্দিন ভূঁইয়া, মোকতাদির ইসলাম ও মোস্তাফিজুর রশীদ।