ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার সকালে ট্রাকের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালককে আটক করা হয়েছে।
নিহত দুজন হলেন ইয়াসিন ভূঁইয়া (৪৮) ও সাইদুল ইসলাম (৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, শিশু সাইদুল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ট্রাকটি এসে পড়ে। শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে সাইদুল ও মহাসড়কের পাশে থাকা মাছবিক্রেতা ইয়াসিন ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হন।
সদর থানার-পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকসহ চালক কাজীমউদ্দিনকে (৪০) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।