ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইল উপজেলায় তিন ছাত্রের এবং ময়মনসিংহ সদর উপজেলায় দুই নারীর গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে ছয়টার দিকে বিজয়নগর উপজেলার সাতবর্গ নামক এলাকায় একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হবিগঞ্জের চুনারুঘাটের মোহাম্মদিয়া হাউজিং এলাকার মো. লিটন মিয়া (১৮) ও পাকুড়িয়া এলাকার মো. মোশাহেদ মিয়া (১৮) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত মিঠুনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে এবং অজ্ঞাত পরিচয় অপরজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই চুনারুঘাট সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে। এদিকে সরাইল বিশ্বরোড মোড়ের অদূরে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হূদয় মিয়া (১৪) ও আবেদ মিয়া নামে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে হূদয়কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হূদয় ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।