ব্রাহ্মণবাড়িয়ায় তিন হাজার লোককে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গা ও বাঞ্ছারামপুরের জয়নগর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে মামলা হয়েছে।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উভয় গ্রামের ৪০ জনের নাম উল্লেখ করে আরও প্রায় তিন হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) বি এম নুরুজ্জামান বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।