ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তির মন্ত্রে মুক্তির গান’—এ স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দুই দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় শিশু নাট্যম নামের একটি সংগঠনের আয়োজনে এ বিতর্ক উৎসব শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু নাট্যমের সভাপতি মাশুকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক মোহামঞ্চদ মূসা ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান।