ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে হারবাল ক্লিনিক খুলে প্রতারণার অপরাধে দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান, খায়রুল আলম ও হুমায়ুন কবিরের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার এক অভিযানে তাঁদের এই সাজা দেন।অভিযানে শহরের দক্ষিণ পৈরতলার জার্মান হেলথ কমপ্লেক্সের মালিক ও চিকিৎসক এস এন হাওলাদার এবং কলিকাতা হারবাল মেডিকেলের মালিক ও চিকিৎসক মিজানুর রহমানকে গ্রেপ্তার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান বলেন, এস এন হাওলাদার ও মিজানুর রহমানের কোনো বৈধ চিকিৎসা সনদ নেই। অথচ, তাঁরা চিকিৎসক পরিচয়ে প্রতারণা করছিলেন। ইতিপূর্বে প্রতারণার শিকার বেশ কয়েক ব্যক্তি তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন।এর আগে ভ্রাম্যমাণ আদালত কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলি থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।