ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও সরাইল উপজেলায় দুজন খুন হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বিজয়নগর উপজেলার পেটুয়াজুরী গ্রামের শামীম মিয়া ও সরাইল উপজেলার দক্ষিণ শাহজাদাপুর গ্রামের সবুজ মিয়া।পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, গত রোববার বিকেলে শামীম মিয়া তাঁর চাচা সামসু মিয়ার কাছে পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শামীমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে শামীমকে ঢাকার বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে গতকাল সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।এদিকে গত রোববার রাত আটটার দিকে সরাইল উপজেলার শাহজাদাপুর চকবাজারে সবুজ মিয়া তাঁর সেলুনে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের দুলাল মিয়া তাঁর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে দুলালকে দোকান থেকে বের হয়ে যেতে বললে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর দুলাল তাঁর ভাইসহ কয়েকজনকে নিয়ে এসে সবুজকে লাঠিপেটা করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে গতকাল সকালে দুলালের মৃত্যু হয়।