ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালায় ঢাকা-সিলেট মহাসড়কে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ব্যক্তিরা হলো: অটোরিকশাচালক বিজয়নগরের সাজিদ মিয়া (২৮) ও রুবেল আলম (১৬)। আহত ব্যক্তিদের মধ্যে হবিগঞ্জের মাধবপুরের রউফ মিয়া (২৬), ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলির বাবুল মিয়া (২০) সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে গতকাল মঙ্গলবার বিকেলে একই সড়কের আশুগঞ্জের সোনারামপুর এলাকায় ঢাকামুখী একটি লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরের চান্দুরার গিয়াস উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।