ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেছে ভারতীয় পণ্যবাহী চারটি ট্রেইলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জের নৌবন্দর থেকে আখাউড়ার স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভারী পণ্য (ওডিসি) পরিবহনের অংশ হিসেবে গতকাল সোমবার ভোরে বিদ্যুৎকেন্দ্রের চারটি ট্রেইলার ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেছে। গতকাল রাতেই ট্রেইলারগুলোর আখাউড়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পালাটানায় ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড (ওটিপিসি)। গ্যাসভিত্তিক ওই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য আশুগঞ্জ নৌবন্দর হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ৯৬টি ভারতীয় ট্রেইলারের মাধ্যমে ভারী পণ্য আগরতলায় যাবে ওটিপিসি। এই বিষয়ে গত বছরের নভেম্বরে সমঝোতাস্মারকে (এমওইউ) সই করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর ও ওটিপিসি।