ব্রাহ্মণবাড়িয়ায় ফেলা হচ্ছে ইট-বালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের খানাখন্দ ও বড় গর্তগুলোতে ইট ও বালু ফেলা শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ গতকাল রোববার সকাল থেকে ইট-বালু ফেলতে শুরু করেছে।গতকাল রোববার প্রথম আলোয় ‘কুমিল্লা-সিলেট মহাসড়ক: ব্রাহ্মণবাড়িয়ার অংশ খুবই নাজুক’ শিরোনামে এক সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এর পরই গতকাল ওই অংশের সড়ক সংস্কারের উদ্যোগ নেয় সওজের কর্তৃপক্ষ।ব্রাহ্মণবাড়িয়া সওজের উপবিভাগীয় প্রকৌশলী শেখ মো. সোহেল প্রথম আলোকে বলেন, সড়কের বড় গর্তগুলোতে এর আগেও ইট-বালু ফেলা হয়। কিন্তু এখনো যে গর্তগুলো রয়ে গেছে, সেখানে নতুন করে ইট-বালু ফেলা হচ্ছে। তা ছাড়া বিটুমিন দিয়ে রাস্তার খানাখন্দ ভরাট করা হচ্ছে।তবে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকেরা জানিয়েছেন, ইট-বালু ফেলার পর তা রোলার দিয়ে সমান করে করে না দেওয়ায় রাস্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।