ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শহর বিএনপির সহসভাপতি আবদুর রহিম সরদার (৬০) ও তাঁর ছেলে জেলা ছাত্রলীগের সদস্য শেখ মো. সুমনকে (৩০) কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।শহরের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।