ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে বাস পড়ে যায়। ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে বাস পড়ে যায়। ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া রামরাইল বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে প্রায় ৫০ যাত্রী আহত হয়েছে। আজ শনিবার ভোররাত চারটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর তকল্লা শহীদ মাজারের উদ্দেশে রওনা হয়। মাজারের কাজকর্ম শেষ করে আজ ভোররাত চারটার দিকে বাসটি আবার রূপগঞ্জের উদ্দেশে রওনা হয়। চালক নিয়ন্ত্রণ হারালে ওই এলাকায় বাসটি খাদে পড়ে যায়।

আহত ব্যক্তিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত আয়নাল মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বাসের চালক ও তাঁর সহকারীও রয়েছেন।

বেশির ভাগ যাত্রীই রূপগঞ্জের আতলাপুর, ফাইসকা ও দড়িচাইট্টা গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক আহমেদ নূর বলেন, বাসটি উদ্ধার করার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।