ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আবু তালহা জুবায়ের (২২) নামের এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার তাঁর লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শফিকুল ইসলাম হাজারী (২৫) নামের এক ব্যক্তিকে রক্তমাখা ছুরিসহ আটক করে। এ ছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শহরের পুনিয়াউট এলাকার বাসিন্দা মিজানুর রহমান ওরফে পাপ্পুকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে শহর বাইপাস সড়কের পুনিয়াউট এলাকায় সিএনজি অটোরিকশা থেকে একটি লাশ ফেলে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে ফেলেন। লাশ ফেলে দ্রুত পালানোর সময় ওই সিএনজি অটোরিকশার সঙ্গে অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় জনতা একটি ছোরাসহ শফিকুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, শফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, মাদ্রাসার ছাত্র জুবায়ের ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।