ব্রাহ্মণবাড়িয়ায় সেতুতে ট্রাক আটকে পড়ায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার মহিউদ্দিন নগরের সেতুর পাশে নির্মাণ করা বিকল্প পথের বেইলি ব্রিজে ট্রাক আটকে গতকাল সোমবার প্রায় চার ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় ব্রিজের দুই পাশের সড়কে প্রায় আট কিলোমিটার এলাকায় শতাধিক যানবাহন আটকে থাকে। এলাকাবাসী জানিয়েছে, সোমবার বেলা ১২টার দিকে মহিউদ্দিন নগর এলাকার ক্ষতিগ্রস্ত সেতুর পাশে নির্মাণ করা বিকল্প পথের বেইলি সেতুটি পার হওয়ার সময় টিনবাহী একটি ট্রাক সেতুর পাটাতন ভেঙে আটকে যায়। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটায় উদ্ধার কাজ শেষ হলে এই পথে যানবাহন চলাচল শুরু হয়। তবে সড়কটি দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই মহাসড়কে যানজট লেগেই ছিল।