ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে স্কুলছাত্রী সায়মা আক্তার (৭) অটোরিকশার চাপায় এবং আক্তার হোসেন নামের মোটরসাইকেলের এক চালক ট্রাকের চাপায় নিহত হন।
সায়মা সদর উপজেলার সুতিয়ারা গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। দুপুরে নন্দনপুর বাজার থেকে অটোরিকশাটি মজলিশপুরের দিকে যাচ্ছিল। সায়মা বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে অটোরিকশাটি তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন সায়মাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বেলা ১১টার দিকে আক্তার হোসেন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বাঞ্ছারামপুরের কলেজ রোডের তিতাশ ইউনিটি হাসপাতালের সামনে একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। ঢাকা নিয়ে যাওয়ার পথে উপজেলার ছয়ানী এলাকায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার বাঞ্ছারামপুর গ্রামে।