ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ তিনজন আহত হন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতেরা হলেন অটোরিকশার চালক এরশাদ মিয়া (৪০) ও যাত্রী ফায়েজ মিয়া (৫২)। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সুলতানপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।সদর থানার এসআই আবদুর রশিদ জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুলতানপুর বাসস্ট্যান্ডে এক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক এরশাদ নিহত হন। এ সময় অজ্ঞাত এক নারী ও শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর ফায়েজের মৃত্যু হয়।