ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। একই দিন জেলার সরাইল উপজেলায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক উত্তর জাঙ্গাল গ্রামের জাকির হোসেনের ছেলে সাইদুল ইসলামকে (৮) ও সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের মাছবিক্রেতা ইয়াছিন ভূঁইয়াকে (৪৮) চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম জানান, ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শী কয়েকজন ও সরাইল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কালীকচ্ছ এলাকায় গতকাল বিকেল পাঁচটার দিকে একটি মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মধ্যপ্রাচ্যপ্রবাসী মুসলিম উদ্দিন (২৫) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত অপর আরোহী তাঁর চাচাতো ভাই শাহিন মিয়াকে (২৫) উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। মুসলিম উদ্দিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আবদুস সোবহান মিয়ার ও শাহিন আবদুল কাদিরের ছেলে।