ব্রাহ্মণবাড়িয়ায় হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহম্মদপুর গ্রামের শফিক মিয়া (৪০) হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন স্বপ্না বেগম (৪৫) ও কালা মিয়া (৪৮)।গত ২২ মার্চ কসবা উপজেলার শিমরাইল গ্রামের একটি খাল থেকে মস্তকবিহীন অবস্থায় শফিক মিয়ার লাশ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া স্বপ্না বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর ও কালা মিয়ার বাড়ি কসবার মেহারী ইউনিয়নের বাহারআটা গ্রামে। এ দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিচারিক হাকিমের আদালতে পাঠায় পুলিশ।