ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের পক্ষে-বিপক্ষে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কওমি ইসলামী ছাত্র ঐক্যপরিষদের সভাপতি বোরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসান, কওমি ইসলামী ছাত্র ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাকিম, সদস্য মুফতি আব্দুল্লাহ প্রমুখ। অপরদিকে, বিকেলে নারীনীতির বিরোধিতার নামে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জনসভা করে মহাজোট। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এমদাদুল বারীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কাজী মাসুদ আহমেদ, জাসদের সভাপতি আকতার হোসেন সাঈদ। উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, নারী উন্নয়ন নীতিমালা কোনো আইন নয়। তা ছাড়া এতে কোরআনবিরোধী কোনো কিছু নেই। যাঁরা নারী উন্নয়ন নীতিমালা নিয়ে কোরআনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন, তাঁরা নিজেরাই কোরআনের কথা মানছেন না।