ব্রিগেডিয়ার রহিম আবার পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউ-এফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরের মুখ্য হাকিম পরেশ চন্দ্র শর্মা গতকাল বুধবার শুনানির পর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল।পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ‘১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা ব্রিগেডিয়ার রহিম জানতেন। অথচ তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অস্ত্র খালাসের সময় এনএসআইয়ের সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন সিইউএফএল জেটিঘাটে ছিলেন। এ ব্যাপারে রহিমের কাছে আরও অনেক কিছু জানার আছে। আমরা যুক্তি তুলে ধরলে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’রিমান্ড চাওয়ার যৌক্তিকতা তুলে ধরে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ মামলায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। ৬ ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে।