ব্রিটিশ এমপি রুশনারা ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। তিনি অক্সফামের আমন্ত্রণে ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় পরিবেশ বিষয়ে একটি প্রতীকী আদালতে অংশ নেবেন। খবর ইউএনবির।হাউস অব কমন্সে নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন রুশনারা আলী। বাংলাদেশ সফরকালে তিনি সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।