ব্রিটিশ কাউন্সিল শিক্ষাবৃত্তি পেলেন চার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী দেশের চার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে ব্রিটিশ কাউন্সিল৷ গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলে ‘ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস স্কলারশিপ-২০১৫’ শীর্ষক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়৷
এই চারটি শিক্ষাবৃত্তির মধ্যে দুজন শিক্ষার্থীকে কানাডা এবং বাকি দুজনকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হবে৷ চার শিক্ষার্থীর প্রত্যেকে ৩ লাখ টাকা করে শিক্ষাবৃত্তি পাবেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম ও প্রতিষ্ঠানটির এক্সামিনেশন ডিরেক্টর দীপ অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন৷