ব্রিটিশ কাউন্সিল শিগগির খুলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেছেন, সাময়িকভাবে বন্ধ থাকা ব্রিটিশ কাউন্সিল শিগগির খুলে দেওয়া হবে। গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাইকমিশনার। অ্যালিসন ব্লেক বলেন, ব্রিটিশ কাউন্সিল ভবনের বেশ কিছু অবকাঠামোগত সংস্কারের কাজ বাকি ছিল। সেগুলো শেষ হওয়ামাত্রই সেটি আবার উন্মুক্ত করে দেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ব্রিটিশ কাউন্সিল চাইলে তাদের সব ধরনের নিরাপত্তা দিতে সরকার প্রস্তুত আছে। এরই মধ্যে নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে আরও বেশি জোরদার করা হবে।