ব্রিটিশ কাউন্সিলে কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কাউন্সিল টিচিং সেন্টারের কয়েকটি নতুন কোর্সের নিবন্ধন আগামী রোববার থেকে শুরু হচ্ছে। ২৭ মার্চ পর্যন্ত নিবন্ধন চলবে। ২৮ মার্চ থেকে ক্লাস শুরু হবে। ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোর্সের মধ্যে রয়েছে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ইংলিশ কোর্স, বিজনেস ইংলিশ কোর্স, আইইএলটিএস প্রস্তুতি কোর্স ও ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য সাধারণ ইংলিশ কোর্স।