ব্রিটিশ কাউন্সিলের ক্যারিয়ার সামিট
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে গতকাল শনিবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ক্যারিয়ার সামিট’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের কার্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের সার্ভিসেস ফর ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিংয়ের (এসআইইএম) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুজাতিক কোম্পানি ইউনিলিভার, রবি, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ম্যাক্সওয়েল স্ট্যাম্প, কনজ্যুমার ও ডিএফআইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে পেশাভিত্তিক কোর্স, জীবনবৃত্তান্ত লেখা, সাক্ষাৎকার দেওয়াসহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি উন্মুক্ত অধিবেশন অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত জীবন নিয়ে উচ্চাকাঙ্ক্ষীদের একটা বড় অংশ যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চান এবং বাংলাদেশে ফিরে দেশেই তাঁদের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে চান তাঁরা। এই ক্যারিয়ার সামিটের লক্ষ্য ছিল এসব উচ্চাকাঙ্ক্ষী ও সম্ভাবনাময় পেশাজীবীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করা। পাশাপাশি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নিয়োগদাতাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। মানবসম্পদ বিশেষজ্ঞ, যুক্তরাজ্যের প্রতিনিধি, ব্রিটিশ কাউন্সিলের অ্যালামনাই এ ক্যারিয়ার সামিটটি পরিচালনা করে।
সামিটে পেশাভিত্তিক কোর্স, জীবনবৃত্তান্ত লেখা, সাক্ষাৎকার দেওয়াসহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি উন্মুক্ত অধিবেশন অনুষ্ঠিত হয়।
ক্যারিয়ার সামিটটি বাংলাদেশের শিক্ষা ও অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের একটি ধারাবাহিক প্রচেষ্টা বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।