ব্রিটিশ কাউন্সিলের বই পড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড বুক ডে ২০১৫ উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বই পড়া প্রতিযোগিতা গত শুক্রবার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রুপে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছাড়াও ‘ডি’ গ্রুপে অন্য বয়সের প্রতিযোগীরাও অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, চিটাগং গ্রামার স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগং ভিক্টোরি ন্যাশনাল স্কুল, রাউজান কালচারাল পার্ক। প্রতিযোগিতায় সাপোর্টিং পার্টনার হিসেবে কাজ করছে ড্যাফোডিল নেটওয়ার্ক। বিজ্ঞপ্তি