ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন করে বাংলাদেশে লুকিয়ে থাকা এক পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর র‌্যাডিসন হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব ও পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের নাম আইয়ুব খান। তিনি যুক্তরাজ্যে দুটি খুনের সাজাপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোল থেকে তাঁর পাসপোর্ট নম্বর বাংলাদেশের পুলিশকে দেয়। সেই নম্বর মিলিয়ে দেখা যায়, আইয়ুব খান বাংলাদেশে অবস্থান করছেন।