ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ ঢাকায় আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি আজ সোমবার ঢাকায় আসছেন। তিন দিনের এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গতকাল রোববার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো ব্রিটিশ এই প্রতিমন্ত্রী ঢাকা সফরে আসছেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিকাশে সহায়তা করবেন। এ ছাড়া তিনি আনুষ্ঠানিকভাবে প্রাইম টাইম ভিসা সার্ভিস উদ্বোধন করবেন। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থার সহযোগিতা কী ভূমিকা রাখছে, সেটিও তিনি পর্যবেক্ষণ করবেন। তিন দিনের এ সফরের সময় সাইয়েদা হুসেইন ওয়ার্সি সিলেট সফরে যাবেন। সেখানে তিনি স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কথা বলবেন।