ব্রিটিশ প্রতিমন্ত্রী ডানকান ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী এলান ডানকান দুই দিনের সফরে আজ সোমবার ঢাকা আসছেন। ব্রিটেনে কোয়ালিশন সরকার গঠনের পর এই প্রথম কোনো প্রতিমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরের সময় ডানকান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ছাড়াও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এসব আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও সুশাসন বিষয়ে সহযোগিতা নিয়ে কথা হবে। উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গিয়ে বাংলাদেশ কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে, সেটা দেখার পাশাপাশি দরিদ্র মানুষের জীবনযাত্রা পাল্টাতে ব্রিটিশ উন্নয়ন কর্মসূচি কীভাবে চলছে, সে বিষয়গুলো পর্যবেক্ষণ করা এলান ডানকানের প্রথম বাংলাদেশ সফরের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে ঢাকার বাইরে ব্রিটেনের আর্থিক সহায়তায় পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য প্রকল্প ঘুরে দেখবেন। প্রকল্পের সুফল ভোগ করছেন, এমন লোকজনের সঙ্গে কথা বলবেন।