ব্রিটিশ-বাংলাদেশি আরেক জিহাদি সিরিয়ায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াই করতে যাওয়া আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। তাঁর নাম মামুনুর রশিদ (২৪)। তিনি যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরের বাসিন্দা ছিলেন। এ নিয়ে পোর্টসমাউথের তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ সিরিয়ায় যুদ্ধ করতে গিয়ে নিহত হলেন। খবর বিবিসি বাংলার।
গতকাল ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে জানায়, রশিদ গত শুক্রবার কোবানি শহরে মারা যান।
পোর্টসমাউথের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক নেতা আবু শোয়েব তানজাম বিবিসি বাংলাকে জানান, মামুনুর রশিদ সিরিয়ায় আইএসের পক্ষে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। এর আগে দুই ব্রিটিশ-বাংলাদেশি ইফতেখার জামান ও মুহাম্মদ হামিদুর রহমান আইএসের হয়ে লড়তে গিয়ে নিহত হন।