প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য যেতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনপত্র ভারতের নয়াদিল্লিতে পাঠানো হবে। সেখানে যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশনের আঞ্চলিক কেন্দ্র থেকে ভিসা দেওয়া হবে। নতুন এ নিয়ম চালু হবে আগামী ১ অক্টোবর থেকে। তবে ভিসাপ্রার্থীদের এ জন্য নয়াদিল্লি যেতে হবে না। ঢাকার ব্রিটিশ হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশের ভিসাপ্রার্থীদের পাসপোর্ট ঢাকায়ই থাকবে।