ব্রিটিশ রাজকুমারী অ্যান আজ ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস অ্যান তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। সফরের সময় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। অ্যান সাতক্ষীরা ও বাগেরহাটে ব্রিটিশ অর্থায়নে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ড, আইসিডিডিআরবি, এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলের কর্মকাণ্ড পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি গ্রামীণ নার্সিং কলেজ পরিদর্শন এবং সেখানে নার্সদের ‘ক্যাপিং’ অনুষ্ঠানে যোগ দেবেন।