ব্রিটিশ রাজনীতিকদের মুখোমুখি হবেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আগামী শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের এক কমিটির সঙ্গে বৈঠক করবেন৷ বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কমিটিকে অবহিত করবেন তিনি৷
লর্ডসভার সদস্য লর্ড শেখের উদ্যোগে ‘বাংলাদেশ বিয়ন্ড দ্য হেডলাইনস’ শীর্ষক ওই বৈঠকের আয়োজন করা হয়েছে৷ গত ৫ জানুয়ারির বিতর্কিত ও প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের পর লন্ডনে ব্রিটিশ রাজনীতিকদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম বৈঠক।
ব্রিটেনের মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতারা অনেকেই ৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করেন৷ তাঁরা সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা এবং একটি প্রতিনিধিত্বমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার আহ্বানও জানিয়ে 
সংশোধনী

এই  প্রতিবেদনের প্রথম অনুচ্ছেদে ছাপা হয়েছে ‘পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আগামী শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের এক কমিটির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন তিনি।’ সেখানে আসলে ছাপা হবে ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আগামী শুক্রবার ব্রিটেনের হাউস অব লর্ডসের এক কমিটি কক্ষে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ রাজনীতিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন বলে কথা রয়েছে।’

অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত—বার্তা সম্পাদক