ব্রিটিশ স্থানীয় সরকারমন্ত্রী জন ডেনহাম আজ ঢাকায় আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ লোকসমাজ ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী জন ডেনহাম তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত্ করবেন।ব্রিটিশ হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্রিটিশ মন্ত্রীর সফরের লক্ষ্য হবে ব্রিটেন ও বাংলাদেশের বর্তমান ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করা।