ব্রিটেনে অবৈধ ২৫ জন বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসায় অভিযান চালিয়ে অবৈধ ২৫ জন বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে।এ ছাড়া অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাজ্যে বাংলাদেশের এক রেস্তোরাঁমালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, আটক এসব বাংলাদেশিকে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য থেকে বের করে দিতে কাজ করছে সে দেশের বর্ডার এজেন্সি।