ব্রিটেনে অবৈধভাবে কাজ করার অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে মাইনহেড ও বাথ শহরের দুটি হোটেলে অবৈধভাবে কাজ করার অভিযোগে গত সপ্তাহে বাংলাদেশের পাঁচ বাবুর্চিকে গ্রেপ্তার করেছেন অভিবাসন কর্মকর্তারা। বহিষ্কারাদেশের কাগজপত্র তৈরি হওয়ার পর তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। গত মঙ্গলবার ইউকে বর্ডার এজেন্সির ওয়েবসাইটে এ কথা জানানো হয়।গ্রেপ্তার হওয়া পাঁচজনের নাম জানা যায়নি। ওই পাঁচজনকে কাজ দেওয়াসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পেশ করতে না পারলে মাইনহেডের তাজমহল ও বাথের রাজপুত হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে।ইউকে বর্ডার এজেন্সির কর্মকর্তারা ২৫ মার্চ মাইনহেডের দ্য এভিনিউর তাজমহল হোটেলে অভিযান চালান। যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে কাজ করার অভিযোগে হোটেল থেকে তিন বাবুর্চিকে গ্রেপ্তার করেন তাঁরা। ২৪ মার্চ অভিবাসন কর্মকর্তারা বাথের আর্গিল স্ট্রিটের রাজপুত রেস্টুরেন্ট থেকে দুই বাবুর্চিকে গ্রেপ্তার করেন। পরে দুজনকে জামিন দেওয়া হয়েছে।ওয়েলস ও সাউথ ওয়েস্টে ইউকে বর্ডার এজেন্সির আঞ্চলিক পরিচালক জেন ফারলি জানান, যদি কেউ যুক্তরাজ্যে বাস করতে চায় বা কাজ করতে চায়, তবে বৈধভাবে এখানে আসার অনেক রাস্তা আছে।রাজপুত রেস্টুরেন্টের মালিক আহমেদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মাইক র্যাডক্লিফ জানান, তাঁদের রেস্টুরেন্ট ইউকে বর্ডার এজেন্সির বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে।