ব্রিটেনে প্রভাবশালীদের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লুৎফুর রহমান। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম নির্বাচিত মেয়র। ১০০ জন প্রভাবশালী ব্রিটিশের তালিকায় তাঁর অবস্থান ৬৮তম।তালিকাটি তৈরি করেছে ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ। তালিকায় প্রথমেই আছেন বিরোধী দল লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড। আর শততম প্রভাবশালী ব্যক্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।টেলিগ্রাফ লিখেছে, লুৎফুর রহমান একজন সফল মেয়র। টাওয়ার হ্যামলেটস এলাকায় তিনি দারুণ পরিবর্তন এনেছেন। ২০১১ সালের এই তালিকায় লুৎফুর রহমানের অবস্থান ছিল ৭৮তম।