ব্রিটেনে বাংলা টিভির চেয়ারম্যান দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন প্রতিনিধিঅর্থ পাচার ও হ্যালিফ্যাক্স বিল্ডিং সোসাইটির টাকা আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটেনে বাংলা স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির চেয়ারম্যান ফিরোজ খান। ইংল্যান্ডের লিডস ক্রাউন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। আগামী ৫ মার্চ আদালত তাঁর বিরুদ্ধে দণ্ডাদেশ দেবেন।এই মামলায় মোট আটজন আসামির মধ্যে ছয়জন ইতিপূর্বে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় তাঁদের প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফিরোজ খান দোষ স্বীকার না করায় আদালতে তাঁর বিচার প্রক্রিয়া চলে।হ্যালিফ্যাক্স ব্যাংকের দুই কর্মকতার সহযোগিতায় ২০০৬ সালে ফিরোজ খান গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন। পরে সহযোগীরাসহ তিনি টেলিফোন ব্যাকিংয়ের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার সমপরিমাণ অর্থ বিভিন্ন একাউন্টে স্থানান্তর করেন। হ্যালিফ্যাক্স ব্যাংকের তদন্তে গ্রাহকদের একাউন্টে অস্বাভাবিক অসঙ্গতি দেখা দিলে ব্যাংক কর্তৃপক্ষ স্কটল্যান্ড ইয়ার্ডের ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সহায়তায় ফিরোজ খানসহ আটজনের বিরুদ্ধে মামলা করে। ২০০৭ সালের সেপ্টেম্বরে ফিরোজ খানকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে তিনি মুক্তি পান।