ব্রিটেনে বাংলাদেশি ছাত্রের কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত নেহাল খান আইন ও ব্যবসায় অধ্যয়ন বিষয়ে কৃতিত্ব অর্জন করেছেন। ওয়ারউইক বিশ্ব-বিদ্যালয় থেকে এ বছর তিনি প্রথম শ্রেণীতে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। ওয়ারউইক ব্রিটেনের শীর্ষস্থানীয় পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। ওয়ারউইক থেকে আইন বিষয়ে এবার মোট ৪০০ ছাত্রছাত্রী স্নাতক ডিগ্রি পেয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণী পেয়েছেন মাত্র তিনজন। এতে নেহাল খানের অবস্থান দ্বিতীয়। গত ২২ জুলাই ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের আচার্য রিচার্ড ল্যামবার্ট ও উপাচার্য নিগেল থ্রিপটসহ বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে কৃতী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। নেহাল খান অবসরপ্রাপ্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাইফুল আমিন খান ও নাসিমা হুদা খানের কনিষ্ঠ পুত্র। বিজ্ঞপ্তি।