ব্রিটেনে শিশুকে পুড়িয়ে মারার দায়ে বাঙালি যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের বার্মিংহাম শহরে একটি শিশুকে পুড়িয়ে মারার অভিযোগে এক বাঙালি যুবককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বার্মিংহামের ক্রাউন কোর্ট এ রায় দিয়েছেন।কারাদণ্ডাদেশপ্রাপ্ত যুবকের নাম জাভেদ আলী (২৭)। আদালত সূত্রে জানা গেছে, ছয় বছরের শিশু আলিসার ভাইয়ের সঙ্গে জাভেদের বোনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি জাভেদ। এর জের ধরে দুই সহযোগী আহমেদ হোসেন ও ডেরেল তুজ্জিওকে নিয়ে জাভেদ ২০০৬ সালের ৯ মার্চ রাতে বার্মিংহামের পেরি বার এলাকায় আলিসাদের বাড়িতে রাতের বেলা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় বাড়ির অন্য সবাই বের হতে পারলেও আগুনে পুড়ে মারা যায় আলিসা।ঘটনার পরপরই জাভেদ বাংলাদেশে পালিয়ে যান বলে পুলিশ ধারণা করে। সম্প্রতি তিনি ব্রিটেনে ফেরত যাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মুখোমুখি করে।