ব্রিটেনের দ্য টাইমসে বাংলাদেশ নিয়ে ক্রোড়পত্র প্রকাশ
ব্রিটেনের দৈনিক দ্য টাইমস-এ গতকাল সোমবার বাংলাদেশবিষয়ক একটি ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান সরকারের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।‘অ্যাকমপ্লিশমেন্ট বিয়ন্ড এক্সপেকটেশন’ শিরোনামে ১২ পৃষ্ঠার ওই ক্রোড়পত্রটি প্রকাশ করা হয়। ট্যাবলয়েড আকৃতির ক্রোড়পত্রটি দ্য টাইমস-এর প্রায় ১৮ লাখ কপির সঙ্গে দেওয়া হয়েছে।ক্রোড়পত্রটি প্রকাশে ব্যয় হয়েছে দেড় লাখ মার্কিন ডলার। এতে বাংলাদেশের বিভিন্ন বিষয়ের ওপর ২৭টি নিবন্ধ ও সাক্ষাৎকার রয়েছে। ক্রোড়পত্রে দেশের কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন রয়েছে।ক্রোড়পত্রে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সাক্ষাৎকার রয়েছে। ক্রোড়পত্রে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশের পুঁজিবাজার, পর্যটনশিল্প ইত্যাদি বিষয়ে নানা নিবন্ধ দেওয়া হয়েছে।