ব্রির নতুন ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) হলেন ভাগ্য রানী বণিক। গত ২৯ জুন কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ব্রির বিদায়ী মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন। ভাগ্য রানী এর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রির সাড়ে চার দশকের ইতিহাসে এই প্রথম প্রতিষ্ঠানটির শীর্ষ পদে একজন নারীকে নিয়োগ দেওয়া হলো। বিজ্ঞপ্তি।