ব্রেন টিউমারে আক্রান্ত ছোট্ট শিশু হাবিবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবা কবির
হাবিবা কবির

হাবিবা কবির, মাত্রই ভর্তি হয়েছিল ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে। প্লে গ্রুপে। কিন্তু ছোট্ট মেয়েটা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, এই মধুর দৃশ্য থেকে বঞ্চিত হচ্ছেন মা-বাবা। জটিল এক অসুখে হাবিবা শয্যাশায়ী। চিকিৎসকেরা জানিয়েছেন, তার ব্রেন টিউমার হয়েছে।
মা কাঁদছেন। অসহায় বাবা সহায়-সম্বল সব বেচে মেয়েটার চিকিৎসা করিয়ে এখন মানুষের দিকে চেয়ে আছেন। ৫ বছর বয়সী হাবিবা অত কিছু কি আর বোঝে! সে স্কুলে যেতে চায়। তার স্কুলের সবাই টিফিনের খরচ বাঁচিয়ে এরই মধ্যে একটা তহবিল গড়ে তুলেছে। বাকি লোকজনও সাহায্য করছেন যে যাঁর মতো। আপনার সাহায্যও খুব দরকার হাবিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হুমায়ূন কবির, হিসাব নম্বর: ০০২২৮৬৯৫৬, জনতা ব্যাংক, মোহাম্মদপুর করপোরেট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।