ব্রেন টিউমারে আক্রান্ত বিউটি সুস্থ জীবন চান

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী বিউটি রানী সাহা (৪৭) গত বছরের জুলাইয়ে অসুস্থ হয়ে পড়েন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষা-নিরীক্ষা করান। বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জন ধীমান চৌধুরী বলেন, বিউটি ব্রেন টিউমারে আক্রান্ত।
চিকিৎসকের পরামর্শে বিউটি ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখানকার চিকিৎসকেরা বলেন, তাঁর শরীরে দুবার অস্ত্রোপচার করতে হবে। এ জন্য ব্যয় হবে প্রায় ১৫ লাখ টাকা। প্রথম দফায় লাগবে নয় লাখ টাকা। বিউটি রানী সাহা তাঁর সব সঞ্চয়, আত্মীয়স্বজন ও সহকর্মীদের সহযোগিতা নিয়ে প্রথম দফা অস্ত্রোপচার সম্পন্ন করেন সেপ্টেম্বর মাসে। তাঁকে তিন-চার মাস পর দ্বিতীয় দফা অস্ত্রোপচারের জন্য ডাকা হয়। কিন্তু অর্থসংকটের কারণে আর যেতে পারেননি। চিকিৎসাও থেমে গেছে।
দ্বিতীয় দফা অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরও প্রায় পাঁচ লাখ টাকা, যা জোগাড় করা বিউটির পরিবারের পক্ষে অসম্ভব। সুস্থ জীবন ফিরে পেতে তিনি এখন সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ১০২১০৭২০৫৮, জনতা ব্যাংক, হবিগঞ্জ প্রধান শাখা। মুঠোফোন: ০১৭১৫২৪০৩৪২।