ব্রোঞ্জের কালী মূর্তি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি ওজনের একটি কালীমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আমড়াখালী তল্লাশি চৌকি এলাকায় ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ব্রোঞ্জের এই মূর্তি উদ্ধার করেন।
২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান বলেন, ঢাকাগামী ঈগল পরিবহনের লকার (মালামাল রাখার বাক্স) থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।
মতিউর রহমান বলেন, ভারত থেকে মূর্তিটি আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসের কেউ মূর্তির মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।