ব্র্যাক আইটি সার্ভিসেস ও ব্লুটেকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিটস) ও ব্লুটেকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২১ জানুয়ারি নগরের নাসিরাবাদে ব্লুটেকের কার্যালয়ে বিটসের প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়েদ ইকবাল ও ব্লটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটসের হেড অব বিজনেস নাসিম নওশাদ, হেড অব সেলস ইমদাদ এইচ খান ও হেড অব গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স নূরউদ্দিন ইবনে রফিক, ব্লুটেকের ব্যবস্থাপনা সহযোগী জে এস সাঞ্জি ও ইকরাম মোরশেদ। বিজ্ঞপ্তি।