ব্র্যাক চিকেন ও আড়ং ডেইরির সহায়তায় খাদ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদনে বদ্ধপরিকর প্রতিষ্ঠান ব্র্যাক চিকেন ও আড়ং ডেইরির সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ‘ভিজিট বাংলাদেশ ২০১৬’ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ‘সেরা স্বাদে জয়’ শীর্ষক এক খাদ্য উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাক চিকেন ও আড়ং ডেইরির স্বাস্থ্যসম্মত (হাইজিনিক) খাবারের গুণাগুণ তুলে ধরা হয় এবং দেশি-বিদেশি মুখরোচক খাবার প্রদর্শন করা হয়। পাশাপাশি ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা এক প্রতিযোগিতায় অংশ নেন। দেশি-বিদেশি মুখরোচক নানা খাবার প্রদর্শনের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাইজিনিক খাবার নিয়ে বক্তব্য দেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুডের পরিচালক তউফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি ওই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফারুক খান, মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুডের এজিএম সুরাইয়া সিদ্দিকা। বিজ্ঞপ্তি