ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাজীবনের গণ্ডি পেরোনোর পর পেশাজীবনে পা রাখতে গিয়ে হিমশিম খেতে হয় অনেককেই। কীভাবে কাঙ্ক্ষিত পেশা বেছে নেবেন কিংবা কোন মাধ্যমে খোঁজ করতে হবে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েও অনেকটা সময় চলে যায়। এসব বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে চাকরির ওয়েব পোর্টাল ‘প্রথম আলো জবস’ গতকাল বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লিনিকের আয়োজন করে।

আগামী ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠেয় ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়-প্রথম আলো জবস কেরিয়ার ফেয়ার ২০১৩’ উপলক্ষে ছিল এই আয়োজন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শি]ক্ষার্থী অংশ নেন। দুই ঘণ্টার এই অনুষ্ঠান ছিল সবার জন্য উন্মুক্ত। শিক্ষার্থীরা তাঁদের ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। বিশেষজ্ঞরা দেন সমাধান ও দিকনির্দেশনা। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজের আয়োজন করা হয়। তাঁদের মধ্যে বিজয়ী তিনজনকে পুরস্কার দেওয়া হয়। তাঁরা প্রথম আলো জবসের সঙ্গে একটি করে ট্রেনিং করতে পারবেন। ক্যারিয়ার ক্লিনিকে পেশা বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন মুঠোফোন কোম্পানি রবি অ্যাক্সিয়াটার মহাব্যবস্থাপক (মানবসম্পদ) শারমিন সুলতান, একাডেমি অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক সুফি ফারুক ইবনে আবু বকর, ব্র্যাক ইপিএলের মানবসম্পদপ্রধান তৌফিকা ইরফান প্রমুখ। ক্যারিয়ার ক্লিনিকটি সঞ্চালনা করেন প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন।