ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নতুন শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাক বিশ্ববিদ্যালয়ের নতুন শাখা ‘অপারেশন এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন একজন শিক্ষক।ছবি: প্রথম আলো
ব্রাক বিশ্ববিদ্যালয়ের নতুন শাখা ‘অপারেশন এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন একজন শিক্ষক।ছবি: প্রথম আলো

ব্র্যাক বিজনেস স্কুল (বিবিএস) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ লেভেলে নতুন শাখা ‘অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ চালু করেছে। আজ মঙ্গলবার বিবিএ ও এমবিএ তে ‘মেজর’ এই বিষয়টির গুরুত্ব তুলে ধরতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়।

বেলা ১২টায় মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট: দি লেটেস্ট ইনোভেশন ইন বিজনেস’ শীর্ষক এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দেন শিক্ষকেরা।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মামুম হাবিব সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রবন্ধে বর্তমান ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে অধ্যাপক রহিম বি তালুকদার, সহযোগী অধ্যাপক তারেক আজিজ, সহকারী অধ্যাপক হাসান মাকসুদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।